নৈশপ্রহরী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার দক্ষিণ সুখছড়ি দরবার শরিফ বাজারে এক নৈশপ্রহরী দুর্বৃত্তের প্রহারে মারা যান।
জানা যায়, স্থানীয় সুদর্শন কান্তি নাথ (৫০) পাঁচ বছর ধরে সুখছড়ি দরবার শরিফ বাজারে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল মঙ্গলবার ভোরে স্থানীয় দোকানদারেরা বাজারে দোকান খুলতে গেলে সুদর্শনের লাশ পার্শ্ববর্তী পরিত্যক্ত জমিতে দেখতে পান। লোহাগাড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।