প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌর শহরের হাসপাতাল সড়কের মাথায় গতকাল বৃহস্পতিবার ভোরে মাইক্রোবাসের ধাক্কায় জয়নাল আবেদীন ওরফে জুনু (৪৮) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। জয়নালের বাড়ি কক্সবাজারের চকরিয়া পৌর শহরের সোসাইটিপাড়া এলাকায়। পুলিশ সূত্র জানায়, কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাস হাসপাতাল সড়কের নৈশপ্রহরী জয়নালকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহিদ উল্যাহ বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চকরিয়া