নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের বরিতলী গ্রামের নৈশপ্রহরী শাহ আলীকে (৫০) গতকাল রোববার পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলা মোটর মালিক সমিতির নৈশপ্রহরী ছিলেন৷ এ ঘটনায় তাঁর ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন৷ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
আনোয়ার হোসেন জানান, তাঁর বাবার মৃত্যুর খবর পেয়ে গতকাল সকালে তিনি পৌর শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মোটর মালিক সমিতির কার্যালয়ে যান। এ সময় তিনি লোকজনের মাধ্যমে জানতে পারেন, ভোর সাড়ে চারটার দিকে তাঁর বাবাকে মুঠোফোন চুরির মিথ্যা অপবাদ দেন ট্রাকচালক মো. ছৈমুদ্দিনসহ ওই এলাকার আরেক ফল বিক্রেতা। এরপর তাঁরা তাঁর বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন৷
শেরপুর থানার এসআই আবদুল মজিদ সরকার জানান, এ ঘটনায় গতকাল দুপুরে মো. ছৈমুদ্দিন গ্রেপ্তার করে পুিলশ।