নৈশপ্রহরীকে বেঁধে তিনটি ট্রান্সফরমার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দরবাজার এলাকায় গত শনিবার দিবাগত রাতে নৈশপ্রহরীকে বেঁধে তিনটি ট্রান্সফরমার লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।ছয় মাস আগেও একই স্থান থেকে একই কায়দায় তিনটি ট্রান্সফরমার লুটে নিয়েছিল দুর্বৃত্তরা। কিন্তু খোয়া যাওয়া ওই তিনটি ট্রান্সফরমার এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শহীদুল্লাহ বলেন, গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে একটি ট্রাক নিয়ে ছয়-সাতজন দুর্বৃত্ত বন্দরবাজার এলাকায় আসে। দুর্বৃত্তরা ওই এলাকার নৈশপ্রহরী আসলামকে বেঁধে পাশাপাশি থাকা তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। এ কারণে বন্দরের উইলসন রোড, আমিন আবাসিক এলাকা ও লেজারাস এলাকার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহামঞ্চদ বলেন, এ ব্যাপারে বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শহীদুল্লাহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।