নৈশপ্রহরীদের বল্লম প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়িক নিরাপত্তা এবং নৈশপ্রহরীর আত্মরক্ষার জন্য বল্লম প্রদান করেছে মেহেরপুর জেলা পুলিশ। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে বড় বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে পুলিশ সুপার আনিছুর রহমান নৈশপ্রহরীদের হাতে বল্লম তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম, ওয়াপদা মোড় ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। কুষ্টিয়া অফিস