নৈশপ্রহরীর বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার কোমারপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী আবদুল আজিজের বিরুদ্ধে অভিভাবক ও গ্রামবাসী গতকাল রোববার সকালে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছেন। বিদ্যালয় কক্ষে অসামাজিক কার্যকলাপের অপরাধে নৈশপ্রহরীর বিচারের দাবিতে এ বিক্ষোভ হয়।

পরে দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে তালা ভেঙে বিদ্যালয় খোলে।

আন্দোলনকারীদের অভিযোগ, নৈশপ্রহরী প্রায়ই যৌনকর্মী নিয়ে এসে বিদ্যালয় কক্ষে অসামাজিক কার্যকলাপ করেন। ১৬ জুন রাতে গ্রামবাসী তাঁকে হাতেনাতে ধরে পুলিশে দেন। কিন্তু জরিমানা দিয়ে ছাড়া পেয়ে যান আবদুল আজিজ। গ্রামবাসী বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে নৈশপ্রহরীর প্রকাশ্য বিচার দাবি করলেও কমিটি তা না করে জরুরি সভায় ওই নৈশপ্রহরীকে সাময়িক বহিষ্কার এবং কারণ দর্শানোর নির্দেশ দেয়। এতে ক্ষুব্ধ গ্রামবাসী বিক্ষোভ করে।