প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নুরুল ইসলাম (৫১) নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের পাহাড়তলী আবদুল আলীনগর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নগরের পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আবদুল আলীনগর এলাকায় একটি গুদামের প্রহরী ছিলেন নুরুল ইসলাম। সকালে গুদামের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।