নৈশপ্রহরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মো. শাহ আলম (৭৩) নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে নগরের চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকার সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি সৈয়দ শাহজাহান কবীর বলেন, সিঅ্যান্ডবি এলাকার নৈশপ্রহরী বৃদ্ধ শাহ আলমের লাশ সকালে রাস্তায় পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। লাশের শরীরে কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। শুধু মাথায় সামান্য জখমের চিহ্ন রয়েছে। রাতে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন, নাকি অপরাধীরা বৃদ্ধের মাথায় আঘাত করেছে, বিষয়টি স্পষ্ট নয়। তাই এই ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।