নৈয়ার-পাঁচগাছিয়া সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়ার-পাঁচগাছিয়া সড়কে দুই মাস ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ৭টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নৈয়ার-পাঁচগাছিয়া সড়কের দৈর্ঘ্য তিন কিলোমিটার। সেপ্টেম্বরের শেষ দিকে প্রবল বর্ষণে এই সড়কের কাদিয়ারভাংগা আখন বাড়ি এবং চন্দ্রশেখরদী হাজি বাড়ির কাছে ভাঙন দেখা দেয়। এরপর থেকে এ সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বিটেশ্বর ইউপির চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘সমস্যাটি উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছি।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রতন লাল সরকার বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।