নোংরা পরিবেশে সেমাই বানানোয় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার দায়ে দিনাজপুরের বিরামপুরের দুটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গত রোববার বিরামপুর পৌর এলাকার বকুলতলা ও ইসলামপাড়া মহল্লায় অভিযান চালিয়ে কারখানা দুটিকে জরিমানা করেন।আদালত সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রোখছানা বেগমের নেতৃত্বে পৌর শহরের বকুলতলা মহল্লার মঞ্জুর হোসেন এবং ইসলামপাড়া মহল্লার মো. মমতাজ হোসেনের সেমাই কারখানায় অভিযান চালানো হয়।