নোংরা পরিবেশের অভিযোগে ছয়টি রেস্তোরাঁকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার ও জিগাতলা এলাকায় ছয়টি রেস্তোরাঁকে গতকাল সোমবার দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে মগবাজারে থ্রি স্টার রেস্তোরাঁ, ক্যাফে ডি তাজ ও ক্যাফে ডি রাজকে আদালত জরিমানা করা হয়। একই অভিযোগে জিগাতলা ও রায়েরবাজার এলাকার অ্যাবাকাস রেস্তোরাঁ, গাউসিয়া রেস্তোরাঁ ও সুনামি রেস্তোরাঁকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।