নোংরায় সেমাই তৈরি, দুই কারখানাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করার দায়ে খুলনা নগরের দুটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে খুলনা নগরের খালিশপুর থানা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে কারখানা দুটিকে জরিমানা করে।
অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান প্রথম আলোকে বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় সেমাই তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘বউ রাণী’ কারখানাকে ২০ হাজার টাকা এবং ‘হাসেম ফুড’ কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে খুলনার র্যাব-৬, পরিবেশ অধিদপ্তর ও কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহযোগিতা করে।