নোট-গাইড বিক্রি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইড-নোট বিক্রি বন্ধের দাবি এবং টেলিভিশন, পত্র-পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে নোট-গাইডের বিজ্ঞাপন প্রচারের অনুমতি প্রদানের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে খুলনার পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।খুলনা নাগরিক সমাজের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, নোট-গাইড নিষিদ্ধ করা হলেও বিভিন্ন প্রচারমাধ্যমে তার সুফল প্রচার হচ্ছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও তা পড়ানো হচ্ছে। কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না।