নোটিশ পাওয়ার আগেই কক্ষ ছাড়লেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবের ভিআইপি ডাকবাংলোতে স্থায়ীভাবে বসবাসকারী সরকারি কর্মকর্তাদের কক্ষ ছাড়তে গত বুধবার নোটিশ দিয়েছে জেলা পরিষদ। তবে ওই নোটিশ পাওয়ার আগেই কক্ষ ছেড়েছেন চার সরকারি কর্মকর্তা।গত ৩ মার্চ প্রথম আলোয় শেষের পাতায় ‘ডাকবাংলোয় সরকারি কর্মকর্তাদের স্থায়ী বসতি!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী আনিসুর রহমান স্বাক্ষরিত চিঠিটি গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্টদের হাতে এসে পৌঁছায়।এ ব্যাপারে ডাকবাংলোর তত্ত্বাবধায়ক নূরজাহান বেগম বলেন, প্রথম আলোর প্রতিবেদন প্রকাশের পরপর সহকারী কমিশনার (ভূমি) তানভির মোহাম্মদ আজিম ভিআইপি-২ ও মিল্ক ভিটা ভৈরব শাখার ব্যবস্থাপক নাদির হোসেন ভিআইপি-৩ কক্ষ এবং আনসার-ভিডিপি ব্যাংকের ভৈরব শাখার ব্যবস্থাপক মো. আলাল উদ্দিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান নিচের সাধারণ মানের কক্ষ ছেড়ে দেন।নূরজাহান বলেন, বিকল্প আবাসনের ব্যবস্থা না হওয়ায় নিচের সাধারণ কক্ষে এখনো আছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন। তিনি বিধি অনুযায়ী অর্থ পরিশোধ করে থাকছেন। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদও ভিআইপি-১ কক্ষে নিয়মিতভাবে থাকছেন না।চিঠি পাওয়ার কথা স্বীকার করে মিল্ক ভিটার কর্মকর্তা নাদির হোসেন বলেন, ‘আসলে অন্যদের দেখাদেখি আমিও সুযোগটি নিয়েছিলাম। আমাদের কারণে অনেককে আবাসনসংকটে পড়তে হয়েছে বুঝতে পেরে কক্ষ ছেড়ে দিয়েছি।’