নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিজা ইন
পিজা ইন

নতুন শাখা
পিজা ইন
ঢাকার বনানীতে ১১ নম্বর সড়কে চালু হলো পিজা ইনের নতুন শাখা। এ উপলক্ষে এখানে এখন পাওয়া যাচ্ছে ৪৯৯ টাকায় চারটি পিৎজা। এ ছাড়া রাত ১০টা থেকে রাত দুইটার মধ্যে কফি ও হালকা খাবারে দেওয়া হচ্ছে ছাড়। এখানে এখন পাওয়া যাবে ‘স্পাইস চিকেন’ নামের নতুন একটি ব্র্যান্ডের খাবার।
ভিএলসিসি
ঢাকার ধানমন্ডিতে যাত্রা শুরু করেছে ভারতভিত্তিক সৌন্দর্য সেবা প্রতিষ্ঠান ভিএলসিসি। ১১ ফেব্রুয়ারি ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়িতে যাত্রা শুরু হলো এর। নতুন এই শাখার উদ্বোধন করেন ভিএলসিসির প্রতিষ্ঠাতা বন্দনা লুথরা। মঙ্গলপ্রদীপ আর ফুলের পাপড়িতে ভরা কক্ষে ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এখানে সৌন্দর্যচর্চার পাশাপাশি ত্বকের যত্নের জন্য নানা পণ্যও কিনতে পাওয়া যাবে। এদিন বন্দনা লুথরা বলেন, ‘বাংলাদেশের মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে বলে আমরা আনন্দিত। নিজেকে ফিট ও সুন্দর রাখতে এ দেশের মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রয়াস থাকবে আমাদের। নারী-পুরুষ সবার জন্যই আলাদাভাবে সেবা নেওয়ার সুযোগ থাকছে এখানে।’
রূপচর্চা, শরীর সুস্থ রাখা ও শরীর গঠন—এই তিন ধরনের সেবা মিলবে এখানে। সপ্তাহের সাত দিনই সবার জন্য সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এ প্রতিষ্ঠান।

প্রশিক্ষণ
আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হচ্ছে অন্দরসাজের প্রশিক্ষণ। তিন মাস ও এক বছরব্যাপী কোর্সের ব্যবস্থা আছে। ফোন: ০১৮১৯২৮৬০০১।

সাদাকালো
সাদাকালো

নতুন পোশাক
আলপনার নকশায় নতুন পোশাক এনেছে সাদাকালো। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শিশুদের পোশাক পাবেন। আরও আছে মগ।

সৌন্দর্যচর্চার আয়োজন

২৫ ফেব্রুয়ারি থেকে আগামী ৩ মার্চ পর্যন্ত ফারজানা শাকিলস মেকওভার স্যালনের সব কটি শাখায় চলবে আয়ুর্বেদ নিয়ে বিশেষ আয়োজন। আয়ুর্বেদিক পদ্ধতিতে সৌন্দর্যচর্চা ও ব্যথা দূর করার নানা রকম ব্যবস্থা থাকবে এখানে।

মেলা

ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে টি অ্যান্ড এস ইভেন্টসের আয়োজনে শুরু হচ্ছে মেলা। অনলাইন পোশাকের দোকানগুলো এই মেলায় অংশ নেবে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।

বেড়ানোর আয়োজন
ড্রিমস ইনোভেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আয়োজনে শুরু হচ্ছে সুন্দরবন ভ্রমণ। ২৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এ ভ্রমণ চলবে। জনপ্রতি খরচ দশ হাজার টাকা। ফোন: ০১৭১৬২৪৫৪০৪।

হস্তশিল্পমেলা
শাম্স শিল্পাঙ্গনের আয়োজনে ঢাকার তেজগাঁওয়ে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে খুদেশিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্পমেলা। আগামী শনিবার বিকাল সাড়ে তিনটা হতে সাড়ে পাঁচটা পর্যন্ত এতে নিবন্ধন করা যাবে। ফোন: ০১৫৫২-২০৩১৯৭