নোটিশ বোর্ড

নারীদের জন্য
ড্রেসিডেল
গোলাপি রঙের প্রাধান্যে নতুন নকশার পোশাক এনেছে ড্রেসিডেল। সুতি, লিনেন, সিল্ক ইত্যাদি কাপড়ে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, টিউনিক, টপ, জাম্পস্যুট ইত্যাদি।
ওমেনস ওয়ার্ল্ড
মার্চ মাসজুড়ে ওমেনস ওয়ার্ল্ডে চলবে ছাড়। এখানে ত্বক ও চুলের যত্ন, মেকআপ, চুল কাটা ইত্যাদির আয়োজন আছে।
খাবারের আয়োজন
টমি মিয়া ইনস্টিটিউট
টমি মিয়া ইনস্টিটিউট এবার চালু করেছে ক্যাটারিং সার্ভিস। এখন থেকে উৎসব-পার্বণ, বিয়ে, জন্মদিন, ইভেন্টসহ যেকোনো অনুষ্ঠানের জন্য ক্যাটারিং সার্ভিস পাওয়া যাবে এই প্রতিষ্ঠান থেকে। পাশাপাশি নিয়মিত বিভিন্ন মেয়াদে চলছে হোটেল ব্যবস্থাপনার নানা বিষয়ের ওপর প্রশিক্ষণ। ফোন: ০১৭১৫৯৫৭৪৩১।
হেরিটেজ
ঢাকার সোনরগাঁও রোড হাতিরপুলে নানা স্বাদের পিৎজা এনেছে হেরিটেজ। এখানে আরও পাবেন স্যান্ডউইচ, বারগার, হটডগ, স্যুপ ইত্যাদি।
কেনাকাটায় ছাড়
বিবর্তন
পোশাক কেনায় ছাড় দিচ্ছে বিবর্তন বুটিক। ঢাকায় ওয়ারী, ধানমন্ডি, মালিবাগ ও উত্তরায় তাদের শাখায় ছাড় চলবে।
চরকা
নির্দিষ্ট নকশার পোশাকে ছাড় দিচ্ছে চরকা। সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি পাবেন এখানে।
নতুন রেস্তোরাঁ
ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরে শাহ মখদুম অ্যাভিনিউয়ে চালু হলো রুমি’স কিচেন। নানা রকম কাবাব, পোলাও, হালকা নাশতার ব্যবস্থা আছে এখানে। পার্টির আয়োজনও করা যাবে।
শাড়ি নিয়ে আয়োজন
বিয়ের শাড়িটা একদমই ভিন্ন ঢঙের হোক, এমন চান অনেকে। কেউ আবার চান তাঁর শাড়িটি হবে সবার চেয়ে আলাদা। এবার নিজের পছন্দমতো নকশার শাড়ি বানিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে ফরোয়ার্ড। এখানকার ডিজাইনারদের সঙ্গে আলোচনা করে বানিয়ে নিতে পারবেন শাড়ি, যা একটি করেই বানানো হবে। ঢাকার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।
প্রশিক্ষণ
প্রথম আলো জবস
রেডিও ও টেলিভিশন সাংবাদিকতার প্রশিক্ষণের আয়োজন করেছে প্রথম আলো জবস। ১৭ মার্চ শুরু হবে চার সপ্তাহব্যাপী এ কোর্স।
ফোন: ০১৬৭৮৬৬০৮১৯।
ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন
বনসাই তৈরি, ইকেবানা, কাচ সাজানো, গয়না তৈরি, অন্দরসাজ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।

চট্টগ্রামে খাবার উৎসব
চাটগাঁইয়া, দক্ষিণ ভারতীয়, দেশীয় ও থাই—এই চার সংস্কৃতির রকমারি খাবার। ভিন্ন স্বাদের মুখরোচক সব পদ। খাবারের সুঘ্রাণ কাছে টানছে ভোজনরসিকদের। চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের ইস্ট প্যান এশিয়ান রেস্তোরাঁয় গত ২৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে এ উৎসব। চলবে এক মাস।
উৎসবে চার সপ্তাহে থাকছে চার সংস্কৃতির ঐতিহ্যবাহী খাবার। প্রথম সপ্তাহে চলছে চাটগাঁইয়া, দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ ভারতীয়, তৃতীয় সপ্তাহে দেশীয় ও চতুর্থ সপ্তাহে রয়েছে থাই খাবার।
খাদ্য উৎসবের খাবার খেতে জনপ্রতি খরচ পড়বে এক হাজার টাকা।
অন্দরসাজ
বাসা, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠানের অন্দরসাজ করে দিচ্ছে ওয়েব। এখানকার ডিজাইনারদের কাছ থেকে বিনা মূল্যে পরামর্শও নিতে পারবেন। ঢাকার এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে সাহেরা ট্রপিক্যাল সেন্টারে তাদের কার্যালয়।
ক্যাম্পাসে বসন্তবরণ
লাক্সের আয়োজনে দেশব্যাপী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল বসন্তবরণের আয়োজন। লাক্স-চ্যানেল আই সুপারস্টাররা ক্যাম্পাসগুলোয় গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। লাক্স তারকা শানু, মুনমুন, মেহজাবীন, নিশা, মৌসুমি হামিদ, সামিহা প্রমুখ এতে অংশ নেন। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল মেডিকেল কলেজ, খুলনা বিশ্ববিদ্যালয় প্রভৃতি ক্যাম্পাসে যান।