নোবিপ্রবিসাসের অফিস উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবিপ্রবির উপাচার্য মো. দিদার উল আলম কেক ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন। ছবি: লেখক
নোবিপ্রবির উপাচার্য মো. দিদার উল আলম কেক ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন। ছবি: লেখক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) অফিস উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম ভবনের দ্বিতীয় তলায় অফিস উদ্বোধন করে সংগঠনটি।

গতকাল বুধবার বিকেলে সাংবাদিক সমিতির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য মো. দিদার উল আলম অফিস উদ্বোধন করেন। এ সময় উপাচার্য কেক ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, রেজিস্ট্রার আবুল হোসেন। এ ছাড়া এতে বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের নোয়াখালী প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী ও দৈনিক মানবজমিন নোয়াখালীর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

নোবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যদের মধ্যে দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মাইনুদ্দিন পাঠান, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক রিপন চন্দ্র শীল, উপদপ্তর ও প্রচার সম্পাদক হাসিব আল আমিন, কার্যনির্বাহী সদস্য আবদুল কবীর ফরহান, সাবিহা তাসমিমসহ সমিতির সদস্য এস জে আরাফাত, সাখাওয়াত আহমেদ ফাহিম, আবদুল্লাহ আল নোমান, ফারহানা সুপ্তি, ফজলে এলাহি ফুয়াদ উপস্থিত ছিলেন।