নোবেল বিজয়ীদের সম্মেলনে যোগ দিতে আবেদনের পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির লিন্ডাউ শহরে নোবেল পুরস্কার বিজয়ীদের সঙ্গে ইকোনমিকস সায়েন্স বিষয়ে পঞ্চম সম্মেলন আগামী বছর ১৯ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে ২৯ জুন থেকে ৪ জুলাই হবে ফিজিওলজি ও মেডিসিন বিষয়ে ৬৪তম সম্মেলন।
এ সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ে যোগ দিতে বাংলাদেশের আগ্রহীদের ২৬ অক্টোবর ২০১৩-এর মধ্যে আবেদন করতে হবে। লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। তিনি বাংলাদেশ ফর লিন্ডাউ নোবেল লরিয়েট কনফারেন্সের অ্যাকাডেমিক অ্যাম্বাসেডর। www.lindau-bangladesh.org ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ১৯৫১ সাল থেকে জার্মানির লিন্ডাউ শহরে নোবেল পুরস্কার বিজয়ীদের সম্মেলন হয়ে আসছে। ২০০৭ থেকে বাংলাদেশের শিক্ষার্থী, তরুণ শিক্ষক ও গবেষকেরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।