নোবেল শান্তি সম্মেলন ২০১৫ আটলান্টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল বিজয়ীদের বিশ্ব শীর্ষ সম্মেলন ২০১৫ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায়। এ নগরে গত ২৮ সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনটির অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক পর্বে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অংশ নেন। গতকাল বৃহস্পতিবার ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শীর্ষ সম্মেলনের যৌথ আয়োজক হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও ড. মুহাম্মদ ইউনূস।