প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের (ফিন্যান্স) ছাত্র আবদুল্লাহ আল নোমানের দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। তিনি বর্তমানে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের অধ্যাপক মহিবুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করাতে হবে। এ জন্য বিপুল অর্থের প্রয়োজন। অথচ নোমানের বাবার পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই তিনি সমাজের হূদয়বান ও বিত্তশালী মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আবদুল বাতেন, হিসাব নম্বর ১৭১.১০১.১০৯৬৭২, ডাচ্-বাংলা ব্যাংক, সাতমসজিদ রোড শাখা, ধানমন্ডি, ঢাকা-১২০৯। যোগাযোগ: ০১৮১৮৫৮৯১৪১। বিজ্ঞপ্তি।