নোমানকে মুক্তি না দিলে ৬ মে চট্টগ্রামে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে আগামী ৫ মের মধ্যে মুক্তি না দিলে ৬ মে চট্টগ্রাম জেলায় সকাল-সন্ধ্যা হরতাল হবে বলে ঘোষণা দিয়েছে ‘আবদুল্লাহ আল নোমান মুক্তি সংগ্রাম পরিষদ’। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। নোমানের মুক্তির দাবিতে আগামী ২ মে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন এই ঘোষণা দেন। নাজিম উদ্দিন বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অসুস্থ নোমানের সুচিকিৎসা হচ্ছে না। সংবাদ সম্মেলনে মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, আবদুল্লাহ আল নোমানের একান্ত সচিব নূরুল আজিম হিরুসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।