নোমানের জামিন হওয়ায় হরতাল প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের জামিন মঞ্জুর হওয়ায় চট্টগ্রামে আগামী সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে আবদুল্লাহ আল নোমান মুক্তি সংগ্রাম পরিষদ।গত ২৭ এপ্রিল সংবাদ সম্মেলন করে শর্ত সাপেক্ষে চট্টগ্রামে হরতাল ডেকেছিল সংগঠনটি। ৫ মে মধ্যে সাবেক মন্ত্রী নোমানের মুক্তি না দিলে সোমবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল। গত বৃহস্পতিবার আবদুল্লাহ আল নোমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। তাই হরতাল প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানতে চাইলে নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজম ওরফে হিরু বলেন, ‘যেহেতু জামিন হয়ে গেছে, তাই আমরা হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’