নোয়াখালী খেলাঘরের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলো’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার খেলাঘরের নোয়াখালী শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় চৌমুহনী পৌর মিলনায়তনে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা এ বি এম জাফর উল্যা।
সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন খেলাঘর জেলা কমিটির সভাপতি মাখন লাল দাস। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্যা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আবুল ফারাহ পলাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন চন্দ্র মজুমদার ও নেপাল কৃষ্ণ মজুমদার। এ পর্ব পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।
বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন চৌমুহনী পৌরসভার মেয়র মামুনুর রশিদ কিরন। এ পর্বে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রণয় সাহা।