নোয়াখালী চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৪ ইয়াং টাইগার্স ক্রিকেটের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে ১৫০ রানে হারিয়ে নোয়াখালী জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে নোয়াখালী সাত উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে। জবাবে ব্রাহ্মণবাড়িয়া সব উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নোয়াখালীর আলভী হক। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান।