নোয়াখালী শহরে বাসিন্দাদেরভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে জেলা প্রশাসনের আকসিঞ্চক ঘোষণায় শহরের বাসিন্দারা গতকাল সোমবার ভোগান্তির মধ্যে পড়েন। পরে বেলা সাড়ে তিনটার দিকে প্রশাসনের পক্ষ থেকে বন্ধের ঘোষণা স্থগিত করা হলে অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়।

তবে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম দাবি করেন, শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার কোনো সিদ্ধান্ত কাউকে দেননি। কারা তাঁর নাম করে ওই ঘোষণা প্রচার করেছে, তা-ও তিনি জানেন না। জনগণের সুবিধার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে কোনো বাধা নেই।

ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা জানান, গতকাল সকাল ১০টার দিকে আকসিঞ্চক জেলা প্রশাসকের বরাদ দিয়ে শহরে মাইকিং করে ‘যানজট ও দুর্ঘটনা’ এড়ানোর অজুহাত দেখিয়ে প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করে আদেশ অমান্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়। এতে বাধ্য হয়ে তাঁরা অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।

শহরের মাস্টারপাড়ার বাসিন্দা আবদুল হামিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের মাইজদী বাজার থেকে পৌরবাজার পর্যন্ত রিকশার ভাড়া ৩০ টাকা। সেখানে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া পাঁচ টাকা। ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান ওরফে রাজু প্রথম আলোকে বলেন, ‘পৌরসভাকে ট্যাক্স দিয়ে বৈধভাবে লাইসেন্স নিয়ে অটোরিকশা রাস্তায় নামানোর পরও প্রশাসনের এ ধরনের হয়রানি অযৌক্তিক। ইজিবাইক কম খরচে শহরবাসীকে যাতায়াতের সুবিধা করে দিয়েছে।’