নোয়াখালী সেমিফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে স্বাগতিক নোয়াখালী। গতকাল শনিবার অনুষ্ঠিত খেলায় তারা ২-০ গোলে কক্সবাজার জেলা দলকে হারিয়েছে। বিজয়ী দলের বিদেশি খেলোয়াড় জুলিয়ন গোল দুটি করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ শরীফ। নোয়াখালী অফিস