প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণার দাবিতে গতকাল রোববার মতবিনিময় সভা হয়েছে। নোয়াখালীতে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি’ এ সভার আয়োজন করে। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হানিফ, সাবেক সাংসদ ফজলে এলাহী, জেলা জজ আদালতের আইন কর্মকর্তা (পিপি) এ টি এম মহিব উল্যাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়া, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সহিদউল্লাহ খান, শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন প্রমুখ।