নোয়াখালীতে আগুনে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি বাজারে ভয়াবহ আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 
উপজেলার চাপরাশিরহাট পূর্ববাজারে গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল হালিম (৮০)। তাঁর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায়। তিনি জ্বালানি তেলের ব্যবসা করতেন।
ফায়ার সার্ভিস সূত্রের ভাষ্য, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গতকাল দিবাগত রাত দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কোম্পানীগঞ্জ উপজেলা স্টেশনের ফায়ারম্যান জালাল উদ্দিনের ভাষ্য, আবদুল হালিমের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে তা পাশের আরও পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভে। পরে দোকানের ভেতর থেকে হালিমের লাশ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।