নোয়াখালীতে গান্ধীর প্রয়াণ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাত্মা গান্ধীর ৬৮তম প্রয়াণ দিবসে নোয়াখালীর সোনাইমুড়ীর গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে প্রার্থনা, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার সকাল ১০টায় ট্রাস্টের পরিচালক রাহা নবকুমারের নেতৃত্বে আশ্রমের কর্মীরা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ট্রাস্টের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক রুমা আক্তার।
এরপর ট্রাস্টের মিলনায়তনে শান্তি, সম্প্রীতি ও অহিংসাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন ও উন্নয়ন সংগঠন প্রাণ-এর প্রধান নির্বাহী নুরুল আলম, ট্রাস্টের সমন্বয়কারী অসীম কুমার বক্সী, গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা বলেন, গান্ধীর অহিংসা, শান্তি ও সম্প্রীতির রাজনৈতিক দর্শন সব সময় প্রাসঙ্গিক।