নোয়াখালীতে ছয় দফা দাবিতে সিপিবির মানববন্ধন-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত জেলা শহরের টাউন হল মোড়ের আবদুল মালেক উকিল সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে ঘুষ-দুর্নীতি-সন্ত্রাস বন্ধ করা, নির্বাচনব্যবস্থার সংস্কার করা, গ্রাম-শহরে গরিব মানুষকে রেশনের আওতায় আনা, শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করা, সাম্প্রদায়িকতা প্রতিরোধ করা ইত্যাদি।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি সহিদউদ্দিন এস্কান্দার। বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের, সিপিবির নেতা মজিবুল হক, সমীর চক্রবর্তী, উদীচী জেলা সাধারণ সম্পাদক অজয় আচার্য্য প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।