নোয়াখালীতে ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গতকাল রোববার সকালে ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে।
সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম সেলিম জানান, উপজেলার চর আমানউল্লা ইউনিয়নের নোয়াগ্রাম, সাতসদ্রোন, চর আমান উল্লা, চর মজিদ ও পূর্ব চরবাটা এলাকায় এসব কাঁচা ঘর বিধ্বস্ত হয়।
এদিকে একই সময় ঝড়ে বেগমগঞ্জের চৌমুহনীতে বিদ্যুৎ লাইনের একটি খুঁটি ভেঙে পড়ে। এতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ ছিল না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া ছাড়াও বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পড়ে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।