নোয়াখালীতে পত্রিকার গাড়িতে হামলা, টাকা লুট
পত্রিকাবাহী গাড়ি হরতাল ও অবরোধের আওতামুক্ত থাকার কথা থাকলেও গতকাল নোয়াখালীতে প্রথম আলোবাহী একটি গাড়ি দুর্বৃত্তদের হামলার শিকার হয়। আর সড়কে প্রতিবন্ধকতার কারণে লক্ষ্মীপুর যেতে পারেনি অপর একটি পত্রিকাবাহী গড়ি। নোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রথম আলোবাহী গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। গতকাল রোববার উপজেলার সেবারহাট পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। ভোর সোয়া চারটার দিকে চট্টগ্রাম থেকে প্রথম আলোবাহী গাড়িটি সেবারহাট পূর্ব বাজারে আসামাত্র দুর্বৃত্তরা হামলা করে। দুর্বৃত্তরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং গাড়ির চালক ও সুপারভাইজারকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ভোর পাঁচটার দিকে দুর্বৃত্তদের কাছ থেকে ছাড়া পেয়ে পত্রিকা নিয়ে গন্তব্যে পৌঁছান চালক ও সুপারভাইজার।