নোয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়। সংগঠনের কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় প্রথমে বাসদের নেতা-কর্মী ও সমর্থকেরা নোয়াখালী টাউন হল মোড়ে জড়ো হন। এরপর তাঁরা সেখানে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সরকারি প্রস্তাবনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা কমিটির আহ্বায়ক মতিন উদ্দিন আহমেদ। বক্তব্য দেন সদস্যসচিব দলিলুর রহমান, মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, ছাত্রফ্রন্টের জেলা সভাপতি বিটুল তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সরকার মাত্র ২০ শতাংশ লোকের স্বার্থ হাসিলের জন্য দেশের ১৬ কোটিরও বেশি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এভাবে বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে শ্রমজীবী, খেটে খাওয়া মানুষকে অন্তহীন দারিদ্রে৵র দিকে ঠেলে দিচ্ছে। তাই সরকারকে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান বক্তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল টাউন হল মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।