নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
গতকাল জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জামে মসজিদের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জোবায়ের রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের নেতা জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, যুবদলের নেতা ফজলে এলাহী।