নোয়াখালীতে রোববার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে হরতালে পুলিশের গুলিতে আহত ছাত্রশিবিরের নেতা মাহমুদুল হাসানের (১৭) মৃত্যুর ঘটনার প্রতিবাদে আগামী রোববার নোয়াখালীতে অর্ধদিবস (সকাল ছয়টা থেকে দুপুর ১২টা) হরতাল আহ্বান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহত মাহমুদুল হাসানের জানাজাপূর্ব সমাবেশে দলের কেন্দ্রীয় স্কুল কার্যক্রমবিষয়ক সম্পাদক জাকির হোসেন এ হরতালের কর্মসূচি ঘোষণা দেন।