নোয়াখালীতে লুট হওয়া ১৪ লাখ টাকা উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে দিনে-দুপুরে গুলি করে ও কুপিয়ে দুই বিকাশ কর্মীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১৪ লাখ টাকা গতকাল রোববার বিকেল পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটকও করা যায়নি।
গত শনিবার দুপুরে সদর উপজেলার ধর্মপুর গ্রামের থানারহাট সড়কে দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে দুই বিকাশ কর্মীর কাছ থেকে ১৪ লাখ টাকা লুট করে।
এদিকে টাকা লুটের ঘটনায় বিকাশের পরিবেশক এ এস কমিউনিকেশনের ব্যবস্থাপক মো. সুমন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। গত শনিবার রাতে তিনি সুধারাম থানায় মামলাটি করেন।
জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের মোটামুটিভাবে চিহ্নিত করা গেছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।