নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচরে অটোরিকশা-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার চর আমানউল্লা ইউনিয়নে বৈরাগীর রাস্তারমাথা এলাকায় সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মো. রিপন, মো. বাপ্পী, মো. ইয়াছিন, শেফালী বেগম, নূরজাহান, মর্জিনা আক্তার ও ছখিনা খাতুন। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি সোনাপুরের দিকে আসছিল। বৈরাগীর রাস্তারমাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান ও অটোরিকশাটি আটক করেছে।