নোয়াখালীতে হরতালে বিক্ষিপ্ত পিকেটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে হরতালের সমর্থনে বিক্ষিপ্ত পিকেটিং ও টায়ারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকালে হরতালের সমর্থনে শহরের রশিদ কলোনি, মাইজদী বাজার ও সেনবাগ থানার মোড়ে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন জোটের কর্মী-সমর্থকেরা। তবে, সব কটি স্থানেই তাঁরা পুলিশ আসার আগে সরে যান।

সকাল সাড়ে আটটায় ও ১০টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি সহিদুল ইসলাম।

পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শান্তিপূর্ণ হরতাল চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের আগের রাতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কবিরহাট থেকে বিএনপির এক কর্মীকে আটক করা হয়েছে।