নোয়াপাড়া গ্রামে বিদ্যুৎ পেলেন ২১৬ গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা (প.) ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে বিদ্যুৎ-সংযোগ পেলেন ২১৬ জন গ্রাহক।
বিদ্যুতায়নের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বুধবার জনসভার আয়োজন করে।
সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, সহসভাপতি মো. জাকির হোসেন মিয়াজী, হাটিলা (প.) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহ্সান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) এ কে এম সামছুদ্দিন চৌধুরী, সহকারী ব্যবস্থাপক (এমএস) এ কে এম মমিনুল হক, সহকারী ব্যবস্থাপক (কম) মো. শাহজাহান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাহ্বুব-উল-আলম, সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জসিম উদ্দিন মজুমদার।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ওই গ্রামে দুই কিলোমিটার এলাকাজুড়ে বিদ্যুতের লাইন স্থাপন করে। পরে সাংসদ ওই বিদ্যুতের লাইন চালু করেন।