নোয়াবের সভাপতি মতিউর রহমান, সহসভাপতি এ কে আজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান, সহসভাপতি এ কে আজাদ।
নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান, সহসভাপতি এ কে আজাদ।

নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান নতুন কমিটির সভাপতি এবং সমকাল-এর প্রকাশক এ কে আজাদ সহসভাপতি পদে মনোনীত হয়েছেন। কমিটির কোষাধ্যক্ষ পদে পুনরায় মনোনীত হয়েছেন মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

গত রোববার নোয়াবের নির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার নোয়ারেব নতুন সভাপতি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নির্বাহী কমিটির অপর সদস্যরা হলেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, নিউ এজ-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি শহীদুল্লাহ খান, ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন ও নিউজ টুডে-এর সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।

গত রোববার সভার শুরুতে নোয়াবের সাবেক সভাপতি এবং প্রবীণ সাংবাদিক মাহবুবুল আলমের প্রয়াণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
নোয়াবের সভায় উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন আহমেদ, মতিউর রহমান চৌধুরী, আলতামাস কবীর, এম শামসুর রহমান, শহিদউল্লাহ খান, মতিউর রহমান, এ কে আজাদ, মাহফুজ আনাম ও জাফর সোবহান।