নোয়াখালী, গৌরনদী ও দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ ও বরিশালের গৌরনদীতে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে গত সোমবার আরও একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:নোয়াখালী: সেনবাগ বাজারে গতকাল ট্রাকের চাপায় শারেজাহান বেগম (৫৫) নিহত হয়েছেন। গৌরনদী (বরিশাল): উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একটি বাস পথচারী আলতাফ প্যাদাকে (৪৫) চাপা দেয়। দাউদকান্দি (কুমিল্লা): উপজেলার গাজীপুরে সোমবার রাতে একটি ট্রাক ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আহমেদ উল্লাহ (২৬) নিহত হন।