নোয়াখালী, ফেনী ও দীঘিনালায় জাতীয় শোক দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী, ফেনী ও খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল সোমবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয় এবং প্রতিনিধিদের পাঠানো খবর।নোয়াখালী: সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহরের বিভিন্ন মসজিদে কোরআনখানির আয়োজন করা হয়। বিকেলে এক শোক র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।দলীয় কার্যালয়ে শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ একরামুল করীম চৌধুরী।ফেনী: সকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের কলেজ রোডের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দরিদ্রদের মধ্যে ইফতারি বিতরণ করা হয়।জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে শোক র‌্যালি বের করা হয়। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ও ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।দীঘিনালা: সকালে উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দোয়া এবং ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা শোক র‌্যালি বের করে। পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক দীলিপ চৌধুরী, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রথম আলো বন্ধুসভার সভাপতি ও প্রভাষক দুলাল হোসেন প্রমুখ।