নোয়াখালী অঞ্চলের নিবন্ধন চলছে
এইচ এসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১১-এর নোয়াখালী অঞ্চলের নিবন্ধন চলছে। গত বুধবার প্রথম আলোর নোয়াখালী কার্যালয়ে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হয়। চলবে আগামী সোমবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন চলবে। যোগাযোগ করতে হবে প্রথম আলো নোয়াখালী অফিস, টাউন হল মোড়, ফ্ল্যাট রোড (দ্বিতীয় তলা), মাইজদী, নোয়াখালী। ০৩২১-৭১৩৪৫ (টিঅ্যান্ডটি), ০১৭১৩-৬১১৬৯২, ০১৭১৪৫২০৯১৫ (বন্ধুসভার সদস্য)—এ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা যাবে।১৮ ফেব্রুয়ারি নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় নোয়াখালী ছাড়াও ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুর জেলার চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।ফেনীর শিক্ষার্থীদের প্রথম আলোর ফেনী অফিসে অথবা ০১৭১১-১৮১৩৭৭ নম্বরে, কুমিল্লার শিক্ষার্থীরা কুমিল্লা অফিস বা ০১৭১৬-১৯৭৭৬০ নম্বরে, লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা ০১৭১৩-১০৩৬৫৭) ও চাঁদপুরের শিক্ষার্থীরা ০১৭১৩-১০৩৮৭১ নম্বরে যোগাযোগ করতে পারবে।