নোয়াখালী অঞ্চলের প্রতিযোগিতা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসবিসি-প্রথম আলো সপ্তম ভাষা প্রতিযোগের নোয়াখালী অঞ্চলের প্রতিযোগিতা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে আটটায় নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ প্রতিযোগিতা শুরু হবে। বন্ধুসভার সহযোগিতায় ইতিমধ্যে প্রতিযোগিতার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নোয়াখালী ছাড়াও ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুর জেলার প্রায় ৮০০ শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে। নিবন্ধিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যুতে পৌঁছাতে হবে।