নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের ভরাডুবি হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের বি ইউ এম কামরুল ইসলাম ১৪৩ ভোট পেয়ে সভাপতি ও কাজী কবির আহমেদ ১২৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ১৪টিতে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ এবং একটি সদস্য পদে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী জয়ী হন। নির্বাচন পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল কাদের ও ফিরোজ উল হক চৌধুরী। নির্বাচিত অপর কর্মকর্তারা হচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সহসভাপতি পদে আবদুস সত্তার ও আবু নাছের ভূঞা, যুগ্ম সম্পাদক খালেদ নাছরুল্যা আব্বাসী ও জহির উদ্দিন, কোষাধ্যক্ষ আহমেদ জামিল।