নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসার তিন শিক্ষকের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার তিন শিক্ষকের অপসারণ এবং বিরাজমান অচলাবস্থা নিরসনের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে কর্মসূচি পালনকারীদের পক্ষ থেকে দাবি-দাওয়াসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করা হয়।স্মারকলিপিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা উল্লেখ করেন, ২০১০ সালের ১০ অক্টোবর মাদ্রাসার সভাপতির পদ থেকে মো. হানিফকে অপসারণ করে জেলা প্রশাসককে সভাপতির পদে মনোনয়ন দেওয়া হয়। এরপর মো. হানিফ হাইকোর্টে দায়ের করা রিট মামলার মাধ্যমে অস্থায়ীভাবে সভাপতির পদে ফিরে এলে এ নিয়ে মাদ্রাসার শিক্ষকদের মধ্যে দলাদলির সৃষ্টি হয়।