নোয়াখালী ও চট্টগ্রামে আজ হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়তাবাদী ছাত্রদল আজ সোমবার চট্টগ্রাম নগর ও নোয়াখালী জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতালের ডাকা হয়েছে।
গতকাল সকালে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ছাত্রদলের এক সমাবেশ থেকে চট্টগ্রামে হরতালের ডাক দেওয়া হয়।
নোয়াখালীতে গতকাল সকালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ হরতাল আহ্বান করেন জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান। এদিকে, বজলুল করিমকে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীর কবিরহাট উপজেলায় গতকাল হরতাল পালিত হয়েছে।