নোয়াখালী ও সেনবাগ পৌরসভার নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী ও সেনবাগ পৌরসভার নির্বাচন আজ বুধবার। এরই মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
নির্বাচনে নোয়াখালী পৌরসভায় মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের শহিদ উল্যাহ খাঁন, বিএনপির হারুনুর রশিদ আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মিথুন ভট্ট। এ ছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডে আটজন ও সাধারণ ওয়ার্ডে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সেনবাগ পৌরসভায় মেয়র পদে লড়ছেন চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র আবু জাফর টিপু, দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী যুবলীগের নেতা আবু নাছের দুলাল এবং বিএনপির প্রার্থী জহির উদ্দিন লিটন ও দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী ফারুক বাবুল। এই পৌরসভায় সংরক্ষিত নারী ওয়ার্ডে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সেনবাগ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এবং নোয়াখালী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুব্রত কুমার দে বলেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।