নোয়াখালী জেলা আ.লীগের সভাপতিকে অব্যাহতি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে মো. হানিফকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল আনম ওরফে সেলিমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। গত সোমবার জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করীম চৌধুরী উল্লিখিত সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।তবে মো. হানিফ ওই সভার কোনো বৈধতা নেই দাবি করে বলেছেন, ‘অবৈধ বর্ধিত সভার কোনো সিদ্ধান্তই বৈধ হতে পারে না এবং কেন্দ্রের অনুমোদন ছাড়া এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমিই জেলা আওয়ামী লীগের বৈধ সভাপতি।’