নোয়াখালী থেকে অপহৃত স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ২ মাস ১৮ দিন পর চট্টগ্রামের আকবর শাহ কলোনি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ভোরে কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মহিউদ্দিন (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সেনবাগের কাবিলপুর গ্রামে।
পুলিশ জানায়, অপহৃত ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। উদ্ধারের পর তাকে গতকাল শুক্রবার ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সেনবাগ থানার ওসি আবদুর রাজ্জাক জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারি সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মহিউদ্দিন তাঁর কয়েকজন সহযোগীর সহায়তায় ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি অপহৃত ছাত্রীর বাবা সেনবাগ থানায় মামলা করেন।
পুলিশ জানায়, অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।